ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ভাঙ্গনরোধে সমাবেশ


  • আপলোড সময় : সোমবার ০৮ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৪:৫৯ পিএম

কুড়িগ্রাম প্রতিনিধি

ধরলা নদীর তীব্র ভাঙন থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডপ কে বাঁচানোর দাবীতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  রোববার   বিকেল টা থেকে  টা পর্যন্ত ঘন্টাব্যাপী ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ চরগোরকমন্ডপ এলাকার ধরলা নদীর পাড়ে  মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা উন্নয়ন বাস্তবায়ন কমিটির আয়োজনে মানববন্ধনে ধরলার ভাঙনের শিকার শত-শত পরিবারের লোকজনসহ ওই এলাকার হাজারো  নারী-পুরুষ অংশগ্রহন করেন। 

স্থানীয়রা জানান, গত দেড় মাসে কমপক্ষে অর্ধশতাধিক পরিবার ভাঙনের শিকার হয়েছে। কোন ক্রমেই নদী ভাঙন ঠেকানো যাচ্ছে না। চোখের সামনে শতশত বিঘা আবাদি জমি গিলে খাচ্ছে,আগ্রসী ধরলা নদী। বিলীন হয়ে যাচ্ছে বসত বাড়ি সহ পূর্ব পুরুষের কবর

মানববন্ধন সমাবেশে ভাঙন কবলিত পরিবারের পক্ষে সালেকা বেওয়া, আবু সিদ্দিক, কান্না জরিত কন্ঠে বলেন, আমাদের ফসলি জমি, বসত ভিটা এমনকি আমাদের বাপ-দাদার কবরও বিলীন হয়ে যাচ্ছে, এই ভাঙ্গন থেকে আমাদের বাঁচান, তারা সরকারের কাছে নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থার দাবি জানান।

মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা উন্নয়ন বাস্তবায়ন পরিষদের সভাপতি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা  উন্নয়ন বাস্তবায়ন পরিষদের সহ-সভাপতি,সাবেক স্বাস্থ্য পরিচালক ডা: শাহাদত হোসেন, সংগঠনের সহ-সভাপতি কুড়িগ্রাম জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ইউনুছ আলী, সংগঠনের মহিলা শিশু বিষয়ক সম্পাদক  অধ্যাপক নাজমুন নাহার বিউটি,জেলা উন্নয়ন বাস্তবায়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, যুগ্ম সম্পাদক, এ্যাডভোকেট আশরাফ আলী, যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ, ফুলবাড়ী উপজেলা চর উন্নয়ন কমিটির সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন প্রমুখ। মানববন্ধনে বক্তরা ধরলার তীব্র ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর