ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

ডাকসুর দিনেই নিভে গেল এক সাংবাদিকের প্রাণ


সাংবাদিক।তরিকুল ইসলাম

  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৩:৫৮ পিএম

স্টাফ রিপোর্টার 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় মারা গেছেন তরিকুল ইসলাম নামের এক সাংবাদিক। ঘটনার সময় তিনি কার্জন হলে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার ( সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে ডাকসু নির্বাচন কভার করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন সাংবাদিক তরিকুল ইসলাম। বেলা দেড়টার দিকে ঘটনাটি ঘটে।

অন্য সাংবাদিক প্রত্যক্ষদর্শীরা জানান, তরিকুল অচেতন হয়ে পড়লে দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, "তরিকুলের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।"

তরিকুল ইসলাম বেসরকারি টেলিভিশন চ্যানেল 'চ্যানেল এস'-এর রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

আকাশজমিন/আরআর



এ সম্পর্কিত আরো খবর