ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পরই ভোটের তারিখ চূড়ান্ত: ইসি সচিব খোঁজ পেলেই ৭ দণ্ডপ্রাপ্তকে গ্রেপ্তার করে আনা হবে: চিফ প্রসিকিউটর সরকারি অফিসে ‘স্যার’ বলা বাধ্যতামূলক করা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা জুলাই গণহত্যায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

টাঙ্গাইলে এলেংজানী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:৫১ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নে এলেংজানী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেপ্টেম্বর(সোমবার)বিকেলে ছিলিমপুর ইউনিয়নে বরুহা বাসীর উদ্যোগে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। গ্রামবাংলার ঐতিহ্য এই নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর দুপারে অসংখ্য সংস্কৃতিপ্রেমী মানুষের মিলনমেলায় পরিণত হয়। ছিলিমপুর ইউনিয়নে বরুহা এলেংজানী নদীতে এই প্রতিযোগিতা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। নৌকা বাইচ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর, নারী-পুরুষ প্রবীণদের মিলনমেলায় পরিণত হয়।


উৎসব মুখর এই প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ছিলিমপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা। এতে সভাপতিত্ব করেন মওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার মো. গোলাম মাওলা। এসময় বিএনপি অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর 

টাঙ্গাইল, সদর উপজেলা,ছিলিমপুর ইউনিয়ন, এলেংজানী নদী, নৌকা বাইচ, প্রতিযোগিতা



এ সম্পর্কিত আরো খবর