ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

রায়পুরা চরাঞ্চলে আধিপত্য গুলিবিদ্ধ হয়ে কৃষক নিহত


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:৪৯ পিএম

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের চরমধুয়া ইউনিয়নের সমিবাদ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুলাল মিয়া (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার নিজ এলাকায় তার দাফন সম্পন্ন করার প্রস্তুতি চলছে।  স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাবেক ইউপি সদস্য খোকা আলম ও জাকির মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।

ঘটনার দিন সন্ধ্যায় জাকির মিয়া ও তার লোকজনকে খোকা আলমকে খুঁজতে গিয়ে তাকে না পেয়ে তার প্রতিবেশী দুলাল মিয়াকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুলালের। নিহত দুলাল মিয়া সমিবাদ এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, “সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।” এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর