ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

ডাকসুর ২৮ পদে লড়াই, ২৩টিতে জয় শিবির সমর্থিত প্রার্থীদের


  • আপলোড সময় : বুধবার ১০ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৩:৩৩ পিএম

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস এজিএসসহ মোট ২৮টি পদে অনুষ্ঠিত নির্বাচনে ২৩টিতেই বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর ঢাবির সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক . মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন হাজার ৭০৮ ভোট। একইভাবে জিএস পদে এসএম ফরহাদ (১০ হাজার ৭৯৪ ভোট) এবং এজিএস পদে মুহা. মহিউদ্দীন খান (১১ হাজার ৭৭২ ভোট) বিজয়ী হন।

এছাড়া আরও ২০টি পদে জয় পান ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। তাদের মধ্যে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, আন্তর্জাতিক সম্পাদক খান জসিম, মানবাধিকার আইন সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, ক্রীড়া সম্পাদক আরমান হোসাইনসহ অনেকে রয়েছেন। বিভিন্ন সদস্য পদেও শিবির সমর্থিত প্রার্থীরা বিজয়ী হন।

প্যানেলের বাইরে বাকি পাঁচটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। সমাজসেবা সম্পাদক হয়েছেন যুবাইর বিন নেছারী, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মুসাদ্দিক আলী, গবেষণা প্রকাশনা সম্পাদক হয়েছেন সানজিদা আহমেদ তন্বী। সদস্য পদে জয় পান হেমা চাকমা উম্মু উসউয়াতুন রাফিয়া।

এর আগে মঙ্গলবার ( সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে শেষ হয় ডাকসুর ৩৮তম নির্বাচন। এবারে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী।

 

আকাশজমিন/আরআর

 


 


 



এ সম্পর্কিত আরো খবর