ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বিপাকে ৭৯ হাজার গ্রাহক

কোটালীপাড়ায় পল্লী বিদ্যুতের ৫১ কর্মী গণছুটিতে


  • আপলোড সময় : বুধবার ১০ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:৫৭ পিএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

অব্যবস্থাপনার অবসান, বদলির নামে হয়রানি বন্ধসহ দফা দাবি আদায়ের লক্ষ্যে গণছুটিতে গিয়েছেন গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কোটালীপাড়া জোনাল অফিসের ৫১ জন কর্মী। এতে উপজেলার শত শত গ্রাহক ভোগান্তিতে পড়েছেন। গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কোটালীপাড়া জোনাল অফিস সূত্রে জানা গেছে, কোটালীপাড়া উপজেলায় ৯৫ জন কর্মী ৭৯ হাজার ১৫৭ জন গ্রাহককে সেবা দিয়ে আসছেন। এর মধ্যে গত রোববার ( সেপ্টেম্বর) থেকে ৫১ জন কর্মী গণছুটিতে গেছেন। যার ফলে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সমস্যায় পড়েছেন গ্রাহকরা। অবস্থায় তারা দ্রুত সময়ের মধ্যে কর্মীদের কাজে ফেরার দাবি জানিয়েছেন।

 

উপজেলার রাধাগঞ্জের আশুতোষ রায় বলেন, “বিদ্যুতের লাইনে সমস্যা থাকায় আমাদের গ্রামে গত দুই দিন ধরে বিদ্যুৎ নেই। একাধিকবার কোটালীপাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে যোগাযোগ করেছি। কিন্তু কোনো কর্মী না থাকায় আমরা বিদ্যুৎ পাচ্ছি না। আমরা দ্রুত এর সমাধান চাই।” এবাদুল হক বলেন, “সকাল থেকে হরনাহাটি গ্রামের দক্ষিণ পাশে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও কাউকে পাচ্ছি না। এলাকায় অনেক মুরগির খামার রয়েছে, যেখানে ২৪ ঘণ্টাই বিদ্যুৎ প্রয়োজন হয়। দ্রুত সমস্যার সমাধান না হলে খামারগুলোর বড় ক্ষতি হবে।

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কোটালীপাড়া জোনাল অফিসের ডিজিএম মো. রেজওয়ানুল ইসলাম বলেন, “আমাদের জোনাল অফিসে ৯৫ জন কর্মী রয়েছেন। এর মধ্যে দফা দাবি আদায়ের আন্দোলনে ৫১ জন গণছুটিতে গেছেন। এদের মধ্যে প্রায় ৩০ জন লাইনম্যান। মূলত লাইনম্যানরাই বিদ্যুতের কাজগুলো করেন। আশা করছি, সরকার সদয় হয়ে আন্দোলনকারীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেবে।

তিনি আরও বলেন, “সরকার আন্দোলনকারীদের দাবিগুলো মেনে নিলেই গণছুটিতে যাওয়া কর্মীরা কাজে যোগ দেবেন। তারা কাজে ফিরলেই বিদ্যুতের সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান করে দেওয়া হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর