সিরাজগঞ্জ প্রতিনিধি / : 134
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে ৪৮,৫০০ টাকার ৮০টি জাল নোটসহ এক কারবারিকে আটক করেছে র্যাব-১২। সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সদানন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে থেকে মোঃ রঞ্জু আহমেদ (৪০) নামে এক জাল টাকার কারবারিকে আটক করা হয়।
আটককৃতের কাছ থেকে বাংলাদেশী এক হাজার টাকার ২৯টি, পাঁচ শত টাকার ৩১টি ও দুই শত টাকার ২০টি জাল নোটসহ মোট ৪৮,৫০০ টাকা জব্দ করা হয়। এছাড়া ৮,৯৯০ খাঁটি টাকা এবং একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। রঞ্জু আহমেদ সিরাজগঞ্জ জেলার সদর থানার শিয়ালকোল ইউনিয়নের বড় হামকুড়িয়া গ্রামের মৃত আফের প্রামানিকের ছেলে।
র্যাব জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও জাল নোট কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আকাশজমিন/আরআর