ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পদ্মার এক ঢাই মাছ লাখ টাকায় বিক্রি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:২৯ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া বিলুপ্ত প্রায় সাড়ে ২২ কেজি ওজনের ঢাই মাছ বিক্রি হয়েছে লাখ টাকার উপরে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি দৌলতদিয়া নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান কিনে নেন। এসময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। 

জানা যায়, প্রতিদিনের মতো জেলে জীবন হালদার মধ্যরাতে তার মাছ ধরা ট্রলার তার সহযোগীদের নিয়ে পদ্মা নদীর উজানে চর কর্ণেশন এলাকায় মাছ ধরতে যায়। ভোররাতে জাল তুলতেই দেখতে পায় বড় একটি ঢাই মাছ ধরা পড়েছে। পরে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের ঢাই মাছটি সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে আনলে উন্মুক্ত নিলাম উঠলে সম্রাট শাহাজান প্রতি কেজি হাজার ৬০০' টাকা দরে কিনে ফেরিঘাটে তার আড়তঘরে নিয়ে আসেন।

মৎস্য ব্যবসায়ী সম্রাট শাজাহান বলেন, মাছটি সর্বমোট আমি লক্ষ হাজার ৯৬০ টাকায় কিনে নেই। মাছটি বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন প্রান্তে ক্রেতাদের সাথে যোগাযোগ করছি। তিনি আরও বলেন, আমার জীবনে এতো বড় ঢাই মাছ কখনো দেখিনি, আজ মাছটি কিনতে পেরে অনেক ভালো লাগছে।

এব্যাপারে দৌলতদিয়া ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, পদ্মার বড় মাছ নিলামে উঠলে ক্রেতা দর্শনার্থীদের ভিড় লেগে যায়। দাম যতোই বেশি হোক, সবাই মাছটি কেনার চেষ্টা করে। তাছাড়া অন্য মাছের তুলনায় ঢাই মাছ অনেক সুস্বাদু। 

এবিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ঢাই মাছ সচরাচর  দেখা যায় না, মাছ প্রায় বিলুপ্তির পথে। ঢাই মাছ খেতেও অনেক সুস্বাদু। পদ্মার ধরনের মাছ আকারে বড় হয়ে থাকে। এই মাছের দামও তুলনামূলক বেশি। ধরনের মাছ কিনতে বড় বড় ব্যবসায়ী, প্রবাসীদের চাহিদা থাকে বেশি।


এ সম্পর্কিত আরো খবর