ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ০২ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরবে ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি গ্রেফতার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:৪১ পিএম

 ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি রবিন মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল বুধবার দিবাগত রাত ১১টার সময় রাজধানী ঢাকার লালবাগ এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আটককৃত রবিন মিয়া ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের হযরত আলীর পুত্র। 

র‍্যাব জানান, ভুক্তভোগী এক নারীর সঙ্গে তিন মাস পুর্বে ইমোতে পরিচয় হয় রবিন মিয়ার। পরিচয় থেকে দুজনের মধ্যেই গড়ে উঠে প্রেমের সম্পর্ক। গত রোববার ভুক্তভোগী নারীকে বিয়ের আশ্বাস দিয়ে ভৈরবে নিয়ে আসে রবিন। পরে তারা ওইদিন ভৈরবের বিভিন্নস্থানে ঘুরাফেরা করেন। একসময় ভুক্তভোগী নারীকে কালিকাপ্রসাদের গাজীরটেক এলাকার একটি ব্রিকস ফিল্ডে দু-চালা টিনসেট ঘরের পিছনে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে। ধর্ষণের পর ভুক্তভোগী নারীকে রেখে পালিয়ে যায় রবিন মিয়া। ওই নারী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে 

তার মাকে মোবাইল ফোনে বিষয়টি জানান। পরে ওই নারীর মা তাসলিমা বেগম ভৈরবে আসেন এবং পরদিন রবিনকে অভিযুক্ত করে ভৈরব থানায় মামলা দায়ের করেন। র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মোহিত কবির সেনিয়াবাত জানান, ধর্ষণের ঘটনার পর রবিন মিয়ার বিরুদ্ধে মামলা হওয়ার পর। রবিন মিয়া আত্মগোপনে চলে যায়। প্রযুক্তির মাধ্যমে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা র‌্যাব-১০ ঢাকার যৌথ অভিযানে লালবাগ এলাকা থেকে বুধবার রাতে অভিযুক্ত আসামী রবিনকে গ্রেফতার করেন। আজ বৃহস্পতিবার সকালে র‍্যাব ওই আসামিকে ভৈরব থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

 


এ সম্পর্কিত আরো খবর