ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

তৃণমূলই দলের প্রাণ, তৃণমূল না থাকলে আমরাও থাকবো নাঃ মামুন মাহমুদ


  • আপলোড সময় : শনিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৭:৫৩ পিএম

সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে "বর্তমান প্রেক্ষাপটে তৃণমূলের ভাবনা ভবিষ্যৎ পরিকল্পনা" বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মেঘনা আজহারুল ইসলাম মান্নানের বাস ভবনে সভা আয়োজন করা হয়। সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

 

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “তৃণমূলই দলের প্রাণ। তৃণমূল না থাকলে আমরাও থাকব না। আওয়ামী লীগ পালিয়ে গেলেও কিছু কিছু দুষ্ট লোক সমাজে রয়েছে। আমি বিশ্বাস করি যে নেতা-কর্মীরা জীবন বাজি রেখে যুদ্ধ করে দ্বিতীয় স্বাধীনতা এনেছে, তারা কখনো বিএনপির ক্ষতি করতে পারে না। কারো সঙ্গে হিংসা করবেন না। সাংবাদিকদের ভুল তথ্য দেবেন না। কোনো অন্যায় কারিকেও প্রশ্রয় দেওয়া হবে না। আপনি কি বিনিময় পাওয়ার জন্য রাজনৈতিক করেছেন? তৃণমূলের সাথে ভাব দেখাবেন না। তাদেরকে ভালোবাসা দিন, আদর করুন। সামনে আমাদের অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করতে হবে। সামনে ক্লিন অপারেশন শুরু হবে। সতর্ক থাকবেন। নির্বাচন আসলে নতুন প্রার্থী আসতেই পারে। ঝগড়া করবেন না। এক টেবিলে বসার চেষ্টা করুন। তাদেরকে বোঝাতে চেষ্টা করুন। সবাই দলের কর্মী হিসাবে কাজ করবেন। সবাইকে নিয়ে এক টেবিলে বসুন, তাদেরকে বলেন আসুন সবাই মিলেধানের শীষ’-এর জন্য কাজ করি।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, নজরুল ইসলাম টিটু,উপজেলা বিএনপির সহ সভাপতি  রফিকুল ইসলাম বিডিআর, আলী আজগর চেয়ারম্যান, কাঁচপুর বিএনপির সভাপতি সেলিম হক রুমি, রিয়াজ উদ্দিন পৌরসভা বিএনপি সভাপতি শাহজাহান সাধারণ সম্পাদক মোতালেব, হারুন অর রশিদ মিঠু, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, শম্ভপুরা ইউনিয়ন  বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সনমান্দি ইউনিয়নের সভাপতি শফিউদ্দিন মজনু, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাইজুল ইসলাম সরকার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মাসুস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার দীনা, নুরুন নাহার, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের তুষার, সোনারগাঁও উপজেলা ওলমাদলের সভাপতি ওমর ফারুক, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, পৌরসভা যুবদল নেতা আবুসালে মুছা, আল আমিন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কায়সার আহমেদ, মোগড়াপারা ইউনিয়ন যুবদল সেক্রেটারী আরিফুল ইসলাম, কৃষক দলের সভাপতি ফজলু মেম্বারসোনারগাঁও উপজেলা ১০টি ইউনিয়ন একটি পৌরসভার সভাপতি, সাধারন সম্পাদক উপজেলার সকল ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদক সহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর