ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দশমিনায় আ. লীগের কর্মী ওলামা দলের সাধারণ সম্পাদক করার অভিযোগ


  • আপলোড সময় : শনিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:০০ পিএম

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি


দশমিনা উপজেলা ওলামা দলের সম্মেলনে সাধারন সম্পাদক পদে আওয়ামীলীগ নেতাকে নির্বাচিত করার অভিযোগ উঠেছে। এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিএনপি অংগ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বইছে।  সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানাগেছে, গতকাল শুক্রবার ১২ই সেপ্টেম্বর দশমিনা উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে  কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।


সময় নেতাকর্মীদের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দিতায় মাওলানা মোঃ শামসুল হক সভাপতি, কন্ঠ ভোটে মাধ্যমে আলহাজ্ব মোঃ আলী হোসেন মোল্লাকে সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মুজিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে সদস্য একটি আংশিক কমিটি ঘোষণা করেন জেলা ওলামা দলের আহবাগ সদস্য সচিব। এর পরই  নব নির্বাচিত দশমিনা উপজেলা ওলামা দলের সাধারন সম্পাদকের বিরুদ্ধে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এঘটনায় .লীগের সাবেক সংসদ সদস্য চীফ হুইপ আসম ফিরোজ, সাবেক সংসদ সদস্য এস এম শাহাজাদা সাবেক উপজেলা চেয়ারম্যান দশমিনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজীজ মিয়ার সাথে বিভিন্ন অন্তরঙ্গ মুহুর্তের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করে পোষ্ট দিয়ে ওলামা দলের সাধারন সম্পাদকের বহিস্কার দাবী করছেন।

 

  বিষয়ে পটুয়াখালী জেলা ওলামা দলের আলহাজ্ব মাওলানা একেএম আব্দুস সালাম জানান,গতকালের সম্মেলনে স্থানীয় বিএনপি নেতাদের সাথে আলোচনা করে কমিটি ঘোষনা করা হয়েছে।  তিনি আরো  বলেন আমরা তো সেরকম ভাবে উপজেলার সবাইকে চিনি না তবুও সাধারন সম্পাদকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে বিষয়টি দলীয় ভাবে তদন্ত করে তার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। 

 

বিষয় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব শাহ আলম শানু সিকদার জানান, ওর বাবা আলীপুরা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আলী হোসেন মোল্লা ছাত্রদলের রাজনীতির সম্পৃক্ত ছিল, তাছাড়া সম্মেলনস্থলে ওলামা দলের নেতাকর্মীরাই কন্ঠ ভোটে তাকে সাধারন সম্পাদক নির্বাচিত করেছেন।  তিনি আরো বলেন,উনি একটি কলেজে শিক্ষকতা করেন হয়ত কোন কাজের কারনে আওয়ামী নেতাদের কাছে গিয়েছিলে। 

 

বিষয়ে অভিযুক্ত নবগঠিত ওলামা দলের সাধারন সম্পাদক  আলী হোসেন মোল্লা জানান, আমার বাবা আবুল হোসেন মোল্লা আলপিুরা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমিও ছাত্রদলের রাজনীতির সাথে দীর্ঘ বছর জড়িত ছিলাম আমি কলেজে শিক্ষকতার কারনে বিভিন্ন সময়ে সামাজিক অনুষ্ঠানে আওয়ামী নেতাদের সাথে ছবি তুলেছি বলে আমার প্রতিপক্ষরা আমাকে সামাজিক রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতে আমার নামে অপপ্রচার চালাচ্ছেন।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর