ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জকে ইউএনও'র ফুলেল শুভেচ্ছা


  • আপলোড সময় : রবিবার ১৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:২৫ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

সময় গোয়ালন্দ ঘাট থানার নবাগত ওসি ইউএনও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, মাদক নির্মূল, চোরাচালান রোধ এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। উপজেলা প্রশাসনের সহযোগিতায় গোয়ালন্দ থানাকে জনগণের কাছে আরও সেবামুখী করতে কাজ করে যাবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসি কে শুভেচ্ছা জানিয়ে বলেন, “গোয়ালন্দ উপজেলার মানুষ শান্তি প্রিয়। এখানে আইনশৃঙ্খলা রক্ষা উন্নয়নমূলক কাজে পুলিশ-প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে বলে আমি আশাবাদী" সৌজন্য সাক্ষাৎ শেষে গোয়ালন্দের আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

 উল্লেখ্য, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজবাড়ী জেলা পুলিশ সুপার কামরুল ইসলাম এক অফিস আদেশে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামকে পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় পরিদর্শক (ক্রাইম) হিসেবে বদলি করেন।

আকাশজমিন /আরআর 


এ সম্পর্কিত আরো খবর