ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১ ওবায়দুল কাদেরের সম্পদের পরিমাণ কত? সারের ডিলার কমিশন বাড়লেও কৃষকের কেনা দাম একই থাকছে কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী 'যাচাই না করা' সংবাদে সাংবাদিকদের হতে পারে ১০ বছরের জেল সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পরই ভোটের তারিখ চূড়ান্ত: ইসি সচিব খোঁজ পেলেই ৭ দণ্ডপ্রাপ্তকে গ্রেপ্তার করে আনা হবে: চিফ প্রসিকিউটর সরকারি অফিসে ‘স্যার’ বলা বাধ্যতামূলক করা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা

নেত্রকোনায় স্পিডবোট ডুবে নিখোঁজ শিশুসহ ৪ জনের লাশ উদ্ধার


  • আপলোড সময় : রবিবার ১৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:৪০ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদে স্পিটবোড ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে তিন জনের এবং আগেরদিন (শনিবার) দুপুরে একজনের লাশ উদ্ধার করা হয়। ময়মনসিংহের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরিরা এসব লাশ উদ্ধার করে।

যাদের লাশ উদ্ধার করা হয়েছেÑ তারা হল: খালিয়াজুরীর আন্ধাইর গ্রামের মোফায়েলের মেয়ে ঊষামণি (৫), সামছু মিয়ার মেয়ে সামিয়া (১১), স্বপন মিয়ার মেয়ে মোছা লাইলা (৭) ও নবাব মিয়ার মেয়ে মোছা শিরিন (১৮)। এদের মধ্যে উষামণির লাশ গত শনিবার দুপুরে এবং অন্য তিনজনের লাশ রবিবার বিকেলে উদ্ধার করা হয়। 

জানা গেছে, শুক্রবার আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ে উপলক্ষে স্পিডবোটটি ভাড়া করে আনা হয়েছিল। এটিতে চড়ে বরসহ বরযাত্রীদের কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মৃগা গ্রামে কনের বাড়িতে যাবার কথা ছিল। বরযাত্রীরা রওনা হবার আগ মুহুর্তে বিয়েবাড়ির ১০-১৫ জন উৎসুক নারী ও শিশু স্পিডবোটটি নিয়ে হাওরে ঘুরতে যান। এ সময় ধনু নদে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেড (স্টিলের তৈরি মালবাহী নৌকা) ও অপর একটি জেলে নৌকার সঙ্গে স্পিডবোটটির সংঘর্ষ ঘটে। তখন জেলে নৌকার জেলেরাও দ্রুত স্পিডবোটে উঠতে গেলে স্পিডবোটটি উল্টে যায়। এতে ওই চারজন নিখোঁজ ও তিনজন আহত হন। বাকিরা সাঁতড়িয়ে রক্ষা পান। দুর্ঘটনার পর বিয়ে বাড়িতে বিষাদ নেমে আসে। বিয়ের অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহায়তায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরিরা লাশগুলো উদ্ধার করেন। #

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর