ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

গোয়ালন্দে বাংলাদেশ শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।। সভাপতি রফিকুল, সম্পাদক কাশেম


  • আপলোড সময় : রবিবার ১৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:৫৩ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর দ্বি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় গোয়ালন্দ শহরের রোকন উদ্দিন প্লাজায় অবস্থিত গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে উপজেলার চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম  এবং দৌলতদিয়া মডেল হাই স্কুলের সরকারি শিক্ষক মুহাম্মদ আবুল কাশেম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে চৌধুরী মাহবুব হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৈয়বুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে সাহাজ‌উদ্দিন মন্ডল ইনস্টিটিউটের সহকারী শিক্ষক  আতিয়ার রহমান নির্বাচিত হন। সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার আহবায়ক গাজী আহসান হাবীব ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক এ. মজিদ বিশ্বাস, সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম শেখ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মাহবুব আলম শাহিন, জামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সহিদুল ইসলাম প্রমূখ। সম্মেলনে আলোচনা পর্ব শেষে শিক্ষকদের কন্ঠ ভোটে নেতা নির্বাচন করা হয় এবং নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৫ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন জেলা নেতৃবৃন্দ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর