ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ফরিদপুর সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র ফিরে পাওয়ার দাবিতে সড়ক অবরোধ


  • আপলোড সময় : রবিবার ১৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৭:০৪ পিএম

ফরিদপুর (চরভদ্রাসন) প্রতিনিধি

ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র ফিরে পাওয়ার দাবিতে প্রধান সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। আজও রবিবার সকাল ১১ টায় চরভদ্রাসন কলেজের শিক্ষার্থীরা বাজারের প্রধান সড়ক অবরোধ করে এ সময় তারা তাদের পরীক্ষা কেন্দ্রটি  ফিরে পাওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের দাবিতে প্রকাশ পায় চরভদ্রাসন উপজেলা টি একটি ব্যতিক্রমধর্মী উপজেলা চারটি ইউনিয়ন নিয়ে এই উপজেলাটি গঠিত  পদ্মা নদী এই উপজেলা টিকে দুই ভাগে বিভক্ত করে তার বুকের উপর দিয়ে বয়ে গেছে ।

 ১৯৬৮ সালের গঠিত চরভদ্রাসন সরকারি কলেজ তৎকালীন সময়ে পার্শ্ববর্তী সদরপুরের শিক্ষার্থীরা চরভদ্রাসন সরকারি কলেজে লেখাপড়া করেন।সেই ঐতিহ্যবাহী চরভদ্রাসন সরকারি কলেজের কেন্দ্রটি সরিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত চলমান ভোট কর্তৃপক্ষ চর অঞ্চলের সম্পর্কে ধারণা না থাকায় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে ভোট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে হবে জানায়।

 ছাত্রছাত্রীরা কিভাবে পদ্মা নদী পার হয়ে এসে অন্যত্ত্ব গিয়ে পরীক্ষা দিবে এ ভোগান্তি এবং দুর্দশা কথা বর্ণনা করে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন আমরা কলেজের প্রভাষক বিষয়টি অবগত করলে তিনি জানায়  আমার কিছু করণীয় নেই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি ছাত্রদের ফেসবুক আইডির মাধ্যমে উক্ত ঘটনা জানতে পেয়ে তাদেরকে ডেকে আনি ।

 উর্মি,মাজিদুল, সাব্বির ,শুভ ,তানভির,হুসনা ,সিনহা,সিনথিয়া, অঙ্কুর ,নাইম, ১০ জনের একটি প্রতিনিধি দল আমার কাছে আসলে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু করার চেষ্টা করব বলে আশ্বস্ত করি এ ব্যাপারে আমি আজ রবিবার জেলায় মিটিং এ ছিলাম সেখানে ডিসি সালের সাথে আলোচনা করেছি ।আগামী কাল সোমবার চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর নিখিল রঞ্জন বিশ্বাস মহোদয় কে ছাত্র প্রতিনিধিদের নিয়ে উপজেলায় আসার জন্য বলেছি এই ব্যাপারে সবাই মিলে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর