ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলের জিএস হলেন আমতলীর বুশরা


  • আপলোড সময় : সোমবার ১৫ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৯:৫০ পিএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জাকসু হল সংসদ নির্বাচনে শহীদ জাহানারা ইমাম হলের সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন রিজওয়ানা বুশরা। তিনি পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৮তম ব্যাচের ছাত্রী এবং বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইনজীবী মো. মহসিন হাওলাদারের মেয়ে। ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বুশরা ১৫ নম্বর ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ১৬৬ ভোট পেয়ে জিএস নির্বাচিত হন। ফলাফল ঘোষণা করেন হলের রিটার্নিং অফিসার নাসরিন খাতুন।

বুশরা আমতলী এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৫ সালে এসএসসি, আমতলী সরকারী কলেজ থেকে ২০১৭ সালে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাশ করেন। পরে ২০১৭-১৮ শিক্ষা বর্ষে জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তার এমন সাফলতায় গর্বিত আমতলী বাসী।

জিএস  বুশরা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর হল আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সারাজীবন হল থেকে শুধু নিয়েই গেছি, এবার জাকসুর মাধ্যমে হলের জন্য কিছু করার সুযোগ পেলাম। আপনাদের সহযোগিতা নিয়ে হলের সামগ্রিক উন্নয়নে নিরলস চেষ্টা চালিয়ে যাব। জাহানারা ইমাম হলকে আমরা স্বপ্নের বাড়ি হিসেবে গড়ে তুলতে চাই।

জিএস রিজওয়ানা বুশরার বাবা আমতলী উপজেলার চাওড়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ্যাডভোকেট মহসিন মিয়া বলেন, সন্তানের সফলতায় বাবা-মায়ের সব চেয়ে বড় আনন্দ। মেয়ের এমন সফলতায় আনন্দে বুকটা ভরে গেল। সকলে দোয়া করবেন আমার মেয়ে যেন জীবনে অনেক বড় হবে দেশের মঙ্গলের জন্য কাজ করতে পারে।

আমতলী এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম কবির বলেন, আমার বিদ্যালয়ের এক ছাত্রী জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের জিএস নির্বাচিত হয়েছেন এটা অত্যান্ত আনন্দের বিষয়। তার এমন সাফল্য আমরা গর্বিত

আমতলী সাংবাদিক ই্উনিয়ন  সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার বলেনজাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে দক্ষিণাঞ্চলের কে্উ জাকসুর কোন পদে আসীন হতে পারেনি কিন্তু এ্ই প্রথম আমতলীর বুশরা জাহানারা ইমাম হলের জি্এস নির্বাচিত হয়েছেন। এটা আমতলী তথা দক্ষিণাঞ্চলের মানুষের গর্বের বিষয়। 

 


এ সম্পর্কিত আরো খবর