ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

টিসিবির ২০ টন গম জব্দ

পিরোজপুরে ফুড প্রোডাক্টস মিল সিলগালা ও জরিমানা


  • আপলোড সময় : সোমবার ১৫ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৯:৫৩ পিএম

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলার বড় ভাইজোড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে সরকারি টিসিবির ২০ টন গম জব্দ করা হয়েছে। ঘটনায় হাওলাদার ফুড প্রোডাক্টস মিলকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের কারাদণ্ডে দণ্ডিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টা ২০ মিনিটে পিরোজপুর সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিনহাজুল ইসলাম। তার সঙ্গে ছিলেন ক্যাপ্টেন সাহিদ ইকবাল সান পুলিশ সদস্যরা।

অভিযানকালে হাওলাদার ফুড প্রোডাক্টস মিলে সরকারি বস্তায় মোড়ানো বিপুল পরিমাণ গম মজুদ পাওয়া যায়। উপস্থিত শ্রমিকরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং মিলের মালিক ম্যানেজার অনুপস্থিত থাকায় তাৎক্ষণিকভাবে মিলটি সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরে মালিক ম্যানেজারকে পরদিন (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার মধ্যে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে পুনরায় অভিযানে দেখা যায়, তারা বৈধ কোনো কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন। অবস্থায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৩ এর ৩৮/৫৮ ধারা অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।  বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, টিসিবির পণ্য কোনো অবস্থাতেই অবৈধভাবে মজুদ করে বাজারে বিক্রি করতে দেওয়া হবে না। জনগণের অধিকার রক্ষায় ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 আকাশজমিন/আর


এ সম্পর্কিত আরো খবর