নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা
সদর উপজেলার সিংহেরবাংলা ইউনিয়নের কান্দুলিয়া গ্রামের একটি দুর্গা মন্দিরে মূর্তি ভাঙচুর হয়েছে। সোমবার রাতের কোনো এক সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
জানা গেছে, কান্দুলিয়া গ্রামের অস্থায়ী পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মূর্তি তৈরি করা হচ্ছিল। কয়েক দিন আগে তারা মাটির কাজ শেষ করে সাময়িক বিরতিতে যান। এরপর কমিটির লোকেরা মন্দিরটি ত্রিপল ও কাপড় দিয়ে ঢেকে রাখেন। মঙ্গলবার সকাল সাতটার দিকে স্থানীয়রা গিয়ে দেখতে পান, কার্ত্তিক মূর্তির ডান হাত মুচড়ানো এবং অসুর মূর্তির বাম হাত ভাঙা। অসুরের গলাও মুচড়িয়ে কিছুটা ভেঙে ফেলা হয়েছে।
পরে মন্দির কমিটির পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মন্দির কমিটির সভাপতি মিন্টু রায় বলেন, মূর্তিগুলোর শুধু রং করার কাজ বাকি ছিল। দু-তিন দিন পরেই রংয়ের কাজ ধরা হতো।’
নেত্রকোনা
মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
জানা গেছে, আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হবে। আর শেষ হবে আগামী ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে।
আকশজমিন/আরআর