ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ছাত্র অধিকার পরিষদের কমিটি নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব


  • আপলোড সময় : বুধবার ১৫ অক্টোবর, ২০২৫ সময় : ৩:৩০ পিএম

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি

দশমিনায় ছাত্র অধিকার পরিষদের মো.মাসুদুর রহমানকে সভাপতি হাসান মামুনকে সাধারণ সম্পাদক করে কমিটি নিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম সাধারণ সম্পাদক রুবেল মাহমুদের স্বাক্ষরিত আগামী এক বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

জানা যায়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পটুয়াখালীর দশমিনা উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে মো; মাসুদুর রহমানকে  সভাপতি হাসান মামুনকে সাধারণ সম্পাদক করা হয়। পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম সাধারণ সম্পাদক রুবেল মাহমুদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে  আগামী এক বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অপরদিকে সভাপতি মানিক হোসেন হাসান মাহামুদ সাধারণ সম্পাদক দেখিয়ে ফেসবুকে প্রচার প্রচারণা করা হয়েছে।

এদিকে হাসান মামুন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করে লেখেন আলহামদুলিল্লাহ আমাকে দশমিনা উপজেলা ছাএ অধিকার পরিষদের সাধান সম্পাদক নির্বাচিত করায় পটুয়াখালী জেলার ছাএ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি মহসিন এবং সাধারণ সম্পাদক রুবেল সহ পটুয়াখালী জেলার ছাত্র অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।এ নিয়ে অপরদিকে এই দুইটি কমিটি নিয়ে দশমিনা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দদের মধ্যে নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে।

বিষয়ে নব নির্বাচিত উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক দাবিকৃত হাসান মাহমুদ জানান,পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি চিঠিতে মানিক হোসেনকে সভাপতি আমাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশেষ একটি কমিটি দিয়েছে। অন্যদিকে মাসুদুর রহমান হাসান মামুন নামে যে কমিটিটা আপনারা পেয়েছেন তা তারা নিজেরা সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  প্রচারণা করে বেড়াচ্ছে,ওই কমিটির সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।

এবিষয় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হাসান মামুন জানান,গতকাল রাতে পটুয়াখালী জেলা ছাত্রদের পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক মহোদয়ের স্বাক্ষরিতে আগামী এক বছরের জন্য মাসুদুর রহমান ভাইকে সভাপতি আমাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এরই মধ্যে একটি চক্রমহল ওই কমিটি মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আমাদের নাম মুছে তাদের নাম লিখে তারা সভাপতি সাধারণ সম্পাদক দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছে। তাদের কমিটি সম্পূর্ণ ভুয়া বানোয়াট, আমরা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে সাংগঠনিক বিধি অনুযায়ী এর সুষ্ঠ সমাধান চাই।

পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম মুঠোফোনে বলেন, ইতিমধ্যে আপনারা দেখছেন গণধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক (ভিপি) নুরুল হক নূর এই কমিটি নিয়ে অভিনন্দন জানিয়েছে, সেটা দেখলেই স্পষ্ট বুঝবেন আপনারা। এছাড়াও যারা ভুয়া কমিটি বানিয়ে ফেসবুকে প্রচার প্রচারণা করেছে বিষয়ে আমাদের কাছে কেউ যদি লিখিত অভিযোগ দেয় আমরা সাংগঠনিকভাবে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

এদিকে বৃহস্পতিবার দুপুর ১টায় দশমিনা উপজেলা ছাত্রর অধিকার পরিষদের নবগঠিত কমিটি সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় গণধিকার পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর