সিরাজগঞ্জ প্রতিনিধি / : 128
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারও বাড়ছে। স্থানীয়রা আতঙ্কিত নদী ভাঙনে ঘরবাড়ি ও কৃষিজমি হারানোর। এই পানি বাড়ার কারন টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলরে পানি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১.৫৩ মিটার, যা গত ২৪ ঘণ্টায় ১২ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে এটি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে,
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মেঘাই পয়েন্টেও পানির সমতল রেকর্ড করা
হয়েছে ১১.৫৩ মিটার,
যেখানে গত ২৪ ঘণ্টায়
পানি বেড়েছে ১৩ সেন্টিমিটার। এটি
এখন বিপৎসীমার ১৩৭ সেন্টিমিটার নিচ
দিয়ে প্রবাহিত হচ্ছে।সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের
নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, গত কয়েকদিন পানির
পরিমাণ কিছুটা কমলেও বর্তমানে যমুনা পানি আবারও বৃদ্ধি
পাচ্ছে। তবে এ পরিস্থিতিতে
বড় ধরনের বন্যার সম্ভাবনা নেই। তবে যমুনার
পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী এলাকার
মানুষদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা
জানান, প্রতিবছর পানি ওঠানামার সময়
যমুনা পাড়ে তীব্র ভাঙনের
সৃষ্টি হয়, যার ফলে
ঘরবাড়ি ও কৃষিজমি হারানোর
শঙ্কা থাকে।
আকাশজমিন/আরআর