জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে রাজবাড়ী জেলা দল ৩-০ গোলে শরিয়তপুর জেলা দলকে হারিয়েছে। বিজয়ী দলের শরীফ, সবুজ ও নিয়ন একটি করে গোল করেন।
ম্যাচটি অনুষ্ঠিত হয় বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় শরিয়তপুর জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) তত্ত্বাবধানে। এর আগে উদ্বোধনী খেলায় রাজবাড়ী বনাম শরিয়তপুর জেলা দল ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে।
শতশত দর্শকের উপস্থিতিতে শরিয়তপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক খেলাটি উদ্বোধন করেন। রাজবাড়ী জেলা দলের সমর্থনে গোয়ালন্দ উপজেলায় নবগঠিত ফুটবল দল ‘ফুটবল লাভার্স, গোয়ালন্দ’ উপস্থিত ছিলেন।