ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

ফরিদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ


  • আপলোড সময় : বুধবার ১৭ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:৩০ পিএম

 

 ফরিদপুর প্রতিনিধি

 

ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের জীবমান উন্নয়নের কর্মসূচির আওতায়, ফরিদপুর সদর উপজেলায় মেধাবী অসচ্ছল, গরীব, অসহায়, প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।  ফরিদপুর  সদর উপজেলা সমাজকল্যাণ কমিটির আয়োজনে,আজ বুধবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি ৩৮ জন শিক্ষার্থীকে হাজার টাকা করে মোট ৭৬ হাজার টাকা বিতরণ করা হয়। ফরিদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাহাবুর রহমান এর সভাপতিত্বে, -সময় শিক্ষার্থীদের মাঝে (নগদ অর্থ) প্রদান করেন, বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।


প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, বর্তমানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীর মানুষেরা বর্তমানে শিক্ষিত হয়ে সরকারি বেসরকারি বিভিন্ন দায়িত্বশীল পদে কাজ করে যাচ্ছেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষিত না হলে সামাজিক সুবিধা পাওয়া যায় না। লেখাপড়ার মান উন্নয়নে আগামী দিনে রাষ্ট্রের কর্ণধার হিসেবে নিজেকে নিয়োজিত রাখবে। তাহলেই আর্থিক অনুদান দেওয়াটা সার্থক হবে। -সময় তিনি, আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসবকে সামনে রেখে জানান, পূজা মণ্ডপসমূহে প্রশাসন সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপ কমিটিদের নিরাপত্তা জোরদার করতে হবে। 

-সময় সদর সহকারী সমাজসেবা অফিসার সোরাইয়া আক্তার আইরিন সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 


এ সম্পর্কিত আরো খবর