ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

রাতভর অভিযানে আটক ২

নড়াইলের মুদি দোকানটি যেন মাদক-অস্ত্রের ভাণ্ডার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:০৩ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইল শহরের একটি মুদি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র, বিদেশী চাকু, মদ চোরাই মোবাইলসহ দুই জনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত টা থেকে মধ্য রাত টা  পর্যন্ত শহরের রূপগঞ্জ বাজারে অভিযান চালায় নড়াইল সেনা ক্যাম্প। এসময় জেলা পুলিশের একটি দল সেনাবাহিনীর সাথে যোগ দেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন- নড়াইল সদরের মুশুরিয়া গ্রামের নিখিল কুন্ডুর ছেলে পিনাক কুন্ডু(৩৬) একই উপজেলার বেনাহাটি গ্রামের সুবাস বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস(২১)

 জানা যায়, মুদি দোকানে ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক দেশিয় অস্ত্র কেনাবেচা করে আসছিলেন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লক্ষী ভান্ডারের স্বত্বাধিকারী পলাশ কুন্ডু। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালায় নড়াইল সেনা ক্যাম্প, সাথে যোগ দেন জেলা পুলিশের একটি দল। 

 

সেনাবাহিনীর অভিযানের খবরে স্বত্বাধিকারী পলাশ কুন্ডু পালিয়ে গেলেও হাতে নাতে আটক হয় পিনাক কুন্ডু শুভ বিশ্বাস নামের দুই জনকে। এসময় মুদি দোকানটিতে তল্লাশি চালিয়ে ৪০ টি চোরাই মোবাইল ফোন, বোতল বিদেশি মদ, ৯টি বিয়ার ক্যান১৮ টি বিদেশি চাকু, ১৯ টি দেশীয় অস্ত্র, ৩টি হকিস্টিক জব্দ করে সেনাবাহিনী। পরে জব্দ কৃত মালামাল সহ আটক ব্যক্তিদের নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর