ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দশমিনায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:০৯ পিএম

দশমিনা (পটুয়াখালী)প্রতিনিধি

দশমিনা উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে দশমিনা থানা পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধার পরে বিভিন্ন সময় আসামিদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড .লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুব প্যাদা(৫০) রনগোপালদী ইউনিয় যুবলীগের সহ-সভাপতি মো.হেলাল গাজী(৩৫)

 থানা সূত্রে জানা যায়,২০২২ সালের মার্চ বিকেলে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের নং ওয়ার্ডে  ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলোমান অবস্থায় আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা  ভংচুর, সন্ত্রাসী হামলা চালায় এতে অনেক নেতাকর্মী  আহত হয়।

এরপর ওই ঘটনাকে কেন্দ্র করে বেতাগী সানকিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড  বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে গত ১৩-০২-২৫ ইং রোজ (বৃহস্পতিবার)দশমিনা থানায় সাবেক এমপি সহ 'লীগের অর্ধশতাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তিনি।

পরে এই মামলার সূত্র ধরে বুধবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানা পুলিশের একটি দল, অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচলন করে মামালার এজাহারের সন্ধিগ্ধ আসামি  মাহবুব প্যাদাকে বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ গোছানী গ্রাম থেকে রনগোপালদী ইউনিয়নের পূর্ব আউলিয়াপুর এলাকা থেকে হেলাল গাজীকে গ্রেপ্তার করা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, বুধবার সন্ধ্যার পরে অপারেশন ডেভিল হান্ট পরিচলন করে আওয়ামী লীগের মাহবুব প্যাদা যুবলীগের হেলাল গাজীকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আজ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলোমান আছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর