ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে নবীন বরণ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:১৬ পিএম

নড়াইল প্রতিনিধিঃ

সংগ্রাম আর সাহসী জীবন ভরা মন, জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন-এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে নবীন বরণ ক্যারিয়ার গাইড প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হল রুম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মোহাম্মদ রিয়াজুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম নড়াইল জেলা শাখার আমির আতাউর রহমান বাচ্চু, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য যশোর শহর শাখার সাবেক সভাপতি আশরাফুল আলম, নড়াইল জেলা সভাপতি এসএম সালাউদ্দিন।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্রশিবিরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি মোহাম্মদ ওয়াকিউজ্জামান, অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শাখার সেক্রেটারি আমির হামজা। অনুষ্ঠানে কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর