ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

চাঁদাদাবি না মেলায় যুবদল নেতার ওপর হামলা, উত্তাল ভালুকা!


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:২০ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা কলেজ ছাত্রদলের সভাপতি তানভির হাসান শান্ত চাঁদাদাবি করে আনন্দ মোহন কলেজ ছাত্রদলের সাবেক  সহ-সভাপতি মাহমুদুর রহমান মাহমুদের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে (১৮ সেপ্টেম্বর) উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেন।


জানাযায়, গত মঙ্গলবার(১৬সেপ্টেম্বর) রাতে উপজেলা যুবদল নেতা মাহমুুদুর রহমানের কাছে  ভালুকা সরকারি কলেজ শাখার নব নির্বাচিত সভাপতি তানভির হাসান শান্ত দুই লাখ টাকা চাঁদাদাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে শান্ত নেতৃত্বে ১০/১৫জনে একটি দল তার উপর হামলা করে ৮০হাজার টাকা ছিনতাই করে নেয়। এতে মাহমুদ গুরুতর আহত হন। ওই ঘটনায় মাহমুদ বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের পক্ষে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহা সড়ক প্রদক্ষিণ করে ভালুকা বাসস্ট্যান্ডে এসে মানববন্ধন প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুর রউফ রুদ্র,জেলা যুবদলের সদস্য সাইফুল ইসলাম মানিক,মনির খান এডওয়ার্ড,উপজেলা যুবদল নেতা এসএম সাইদুল ইসলাম, ভালুকা মৎস্য আড়ৎ সমিতির সভাপতি সমর পাঠান, পৌরসভার ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাজাহারুল ইসলাম,সোহেল ফেরদৌস শাহীন,সিদ্দিকুর রহমান,ফরিদ, সবুজ,রাকিবুল হাসান,সোহরাব উদ্দিন, আরাফাত কামরুল শেখ।  ব্যাপারে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর