ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

হেলিকপ্টারে নিজ গ্রামে পৌঁছালো রুবিনা আফসানা রিংকির মরদেহ


রাঙ্গামাটির সাজেক ভ্রমণের পথে জীপ দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকির মৃত্যু

  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:৩২ পিএম

খাগড়াছড়ি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকির (২৩) মরদেহ বৃহস্পতিবার হেলিকপ্টারে করে নিজ জেলা গাইবান্ধায় পাঠানো হয়েছে। তিনি রাঙ্গামাটির সাজেক ভ্রমণের পথে জীপ দুর্ঘটনায় নিহত হন। বিকেল ৩টা ১৫ মিনিটে খাগড়াছড়ি সেনানিবাসের হেলিপ্যাড থেকে বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্স মরদেহ নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়।


মরদেহ পৌঁছে দেওয়ার সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রাশেদুর রহমান, শিক্ষার্থী রনজিত রায় এবং খাগড়াছড়ি রিজিয়ন ২০৩ পদাতিক ব্রিগেডের কর্মকর্তা উপস্থিত ছিলেন। রুবিনা পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানিপুর গ্রামে।


সাজেক ভ্রমণে জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রুবিনার মৃত্যু ঘটে। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়, পরে গুরুতর আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর