ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৯:৪৫ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলামকে(৪৫) গ্রেফতার করেছে পুলিশ। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে ভুলতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ভুলতা ইউনিয়নের আউখাবো গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শিক্ষক সিরাজুল ইসলাম তার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। সুযোগে মেয়েটিকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছে। গত ৭সেপ্টেম্বর বিকেলে স্কুল ভবনের দ্বিতীয় তলার শ্রেণিকক্ষে ওই শিক্ষক মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে।  এ ব্যাপারে স্কুল ছাত্রীর মা ফাতেমা বেগম বাদী হয়ে শিক্ষক সিরাজুল ইসলামকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।  
আকাশজমিন /আরআর 


এ সম্পর্কিত আরো খবর