ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় আড়াই লাখ কোটি টাকার ৩টি মেট্রোরেল প্রকল্প অনুমোদন র‍্যাব বিলুপ্ত করে এসআরবি নামে নতুন বাহিনী যাত্রা শুরু একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী ১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে: মাহদী আমিন সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী

দিনাজপুরের কর্নাই গ্রামে সমবায়ে আউশ ধান চাষে কৃষকের মুখে হাসি


  • আপলোড সময় : মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:৪৪ পিএম

আব্দুস সালাম, দিনাজপুর  :

দিনাজপুরের সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের কর্নাই গ্রাম, যা একসময় অনাবাদি বেলে মাটির জন্য পরিচিত ছিল, আজ সেখানে বাতাসে দুলছে সোনালি ধানের শীষ একসময় যে জমি শুধু রবি শস্যের জন্য ব্যবহৃত হতো, সেখানেই এখন সফলতার নতুন গল্প লিখছেন কৃষকেরা সমবায় ভিত্তিতে ব্রি ধান-৯৮ জাতের আউশ ধান চাষ করে গ্রামের কৃষকেরা শুধু নিজেদের ভাগ্যই বদলাচ্ছেন না, অবদান রাখছেন দেশের অর্থনীতিতেও

 


কর্নাই গ্রামের কৃষকদের মুখে এখন তৃপ্তির হাসি মাত্র ১১০ দিনের মধ্যে বাম্পার ফলন পেয়েছেন তারা প্রতি একরে ফলন হয়েছে ৮৫ থেকে ৯০ মণ পর্যন্ত স্থানীয় কৃষক রশিদ ইসলাম জানান, তিনি ৮৫ শতক জমিতে ৮৫ মণ ফলন পেয়েছেন, যা বিক্রি করে আলুর মৌসুমের খরচ মেটাতে পারবেন

 

ধানের দামও বেশ ভালো, প্রতি মণ ১১০০ থেকে ১২০০ টাকা শুধু ধান নয়, গোখাদ্যের সংকটের সময়ে খড়ও কৃষকদের বাড়তি আয়ের উৎস হয়ে উঠেছে ১শ আঁটি খড় বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায় কৃষক আজীম উদ্দীন বলেন, এই সময়ে ফসল ঘরে তোলা তাদের জন্য আল্লাহর রহমত, কারণ এটি তাদের হাতে টাকা এনে দেয়

 

কৃষকেরা জানান, সমবায় ভিত্তিতে চাষ করার কারণে উৎপাদন খরচ কমেছে এবং পোকামাকড়ের আক্রমণও কমেছে ফলে ফলন যেমন বেড়েছে, তেমনি কৃষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতাও বৃদ্ধি পেয়েছে কৃষক আরও জানান, এই সাফল্যের কারণে আগামী বছরও তারা একই জাতের ধান আবাদ করার পরিকল্পনা করছেন

 

দিনাজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম তুষার জানান, এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সরকারের এই নির্দেশনার ভিত্তিতেই কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে আউশ ধান চাষে উৎসাহিত করা হয়েছে এর ফলে কৃষকেরা এখন স্বল্প সময়ে ফলন পাচ্ছেন এবং আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন

 


উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুর রহমান আরিফ বলেন, আগে অঞ্চলের জমিতে আমন ধান তেমন ফলত না কিন্তু এখন সরকারের উদ্যোগে আউশ ধান চাষ শুরু হওয়ায় একই জমিতে তিন ফসল উৎপাদন সম্ভব হচ্ছে এতে কৃষকেরা ধান এবং খড় বিক্রি করে দ্বিগুণ লাভবান হচ্ছেন

 

বছর দিনাজপুর উপজেলায় ৬৭০ হেক্টর জমিতে আউশ ধান আবাদ হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২২০ কোটি টাকা কৃষি বিশেষজ্ঞরা বলছেন, কর্নাই গ্রামের এই সাফল্য অন্যান্য অঞ্চলের কৃষকদেরও আউশ ধান চাষে আগ্রহী করে তুলবে বলে আশা করা যায়, যা দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

আকাশজমিন /আরআর


এ সম্পর্কিত আরো খবর