ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

টঙ্গীতে নিহত ফায়ার ফাইটার নাঈমকে নকলায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


  • আপলোড সময় : রবিবার ২৮ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৯:০৫ পিএম

নকলা (শেরপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে সাহারা মার্কেটের রাসায়নিক পদার্থের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মৃত্যু বরণ করার পরে শেরপুরের নকলায় তার গ্রামের বাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

চলতি মাসের ২২ তারিখ টঙ্গীর সাহারা মার্কেটে রাসায়নিক পদার্থের কারখানায় লাগা আগুন নেভাতে গেলে তার শরীরের ৪২ ভাগ দগ্ধ হয়ে যায়। দায়িত্ব পালনকালে দগ্ধ হয়ে জীবনের সাথে ৫দিন যুদ্ধ করে শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরে তার মরদেহ শনিবার রাত পৌণে ১০টার দিকে নকলা উপজেলার পূর্বলাভা গ্রামে নিজ বাড়ির আঙ্গিনায় ময়মনসিংহ ও শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক-এর পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণ চন্দ্র, শেরপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক, নকলা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নকলা থানার ওসি হাবিবুর রহমানসহ বিভিন্ন পেশা-শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈমের মৃত্যুতে বিভিন্ন মহল আলাদাভাবে শোক প্রকাশসহ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তথ্য মতে, খন্দকার জান্নাতুল নাঈম ১৯৮৮ সালে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের লাভা গ্রামের খন্দকারপাড়ায় জন্ম গ্রহণ করেন। সে ২০১৬ সালের ২৪ আগস্ট বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেছিলেন। তার এমন মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





এ সম্পর্কিত আরো খবর