ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নড়াইলে বিদেশ ফেরেত যুবকের আত্মহত্যা


  • আপলোড সময় : রবিবার ০৫ অক্টোবর, ২০২৫ সময় : ৬:১৭ পিএম

নড়াইল প্রতিনিধি

 নড়াইল সদর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে রাবু শিকদার (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।  রোববার ( অক্টবর) ভোরে উপজেলার মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে ঘটনা ঘটে। নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজন সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের রাবু শিকদার নামে এক মালয়েশিয়া প্রবাসী যুবক গত রোববার বাড়িতে আসেন। মালেশিয়ায় থাকা অবস্থায় তিনি মাথায় আঘাত পান। বাড়িতে ফিরে তিনি চিকিৎসারত অবস্থায় ছিলেন বলে জানা গেছে। এরপর শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন রাবু।

পরে রোববার ( অক্টোবর) ভোরে রাবুর মা তাকে ডাকতে গেলে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর স্বজনরা তাকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারনে তিনি আত্মহত্যা করেছেন? তা জানা যায়নি।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, গলায় ফাঁস নিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জেনেছি। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ###

 

আকাশজমিন / আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর