ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিএনপির মনোনয়ন প্রার্থীর লোকজন জিম্মি করেছে দুই ইউনিয়ন – জাকারিয়া পিন্টু


প্রধান অতিথির বক্তব্য ও উপস্থিত জনতার একাংশ।

  • আপলোড সময় : রবিবার ০৫ অক্টোবর, ২০২৫ সময় : ৬:২২ পিএম

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি  

বিএনপির একজন মনোনয়ন প্রার্থীর লোকজন প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দুটি ইউনিয়নকে জিম্মি করেছে বলে জানিয়েছেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু।

গত চারদিন ধরে লক্ষিকুন্ডা সাহাপুর ইউনিয়নে ওই প্রার্থীর লোকজন বিএনপির নাম ভাঙ্গিয়ে মহরা স্লোগান দিচ্ছে এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে।

শনিবার রাতে ঈশ্বরদীর দাশুড়িয়ায় স্থানীয় বিএনপি আয়োজিত বিশাল পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান বক্তা ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ মালিথা।

সভায় বিএনপি নেতা আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে রেল শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আহসান হাবিব, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, মহিলা দলনেত্রী শামিমা সাথী, মজিবর রহমান মেম্মর, সেন্টু সরদার, বিস্ট সরকার, ইসলাম হোসেন জুয়েলসহ বিএনপি এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

প্রধান অতিথি উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “বিভিন্ন স্লোগান দিয়ে তারা যে কিত্তি, যে লিলাখেলা দেশবাসীকে দেখিয়েছে, তাতে কি জনগণ বিএনপিকে ভোট দিবে? শুধু তাই নয়, তাদের চেহারা দেখলেই বোঝা যায়, সেই মনোনয়ন প্রত্যাশী নেতা এমপি হলে ঈশ্বরদীবাসীর কপালে কি ঘটবে।

পিন্টু আরও বলেন, “আপনারা কি মিডিয়ায় ফেসবুকে দেখেননি, চারদিন ধরে তাদের কিত্তি কলাপ সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে? তাদের কার্যকলাপ দেখে মনে হচ্ছে আমরা একটা বর্বর যুগে বাস করছি।

আকাশজমিন / আরআর


 


এ সম্পর্কিত আরো খবর