গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে মধ্যরাতে অভিযান পরিচালনা করে ৯ জেলেকে আটক করেছে দৌলতদিয়া নৌ পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সোয়া
১২টা থেকে রাত ২টা পর্যন্ত দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহার নেতৃত্বে
ও এসআই মেহেদী হাসান অপূর্ব সঙ্গীয় ফোর্স এবং কোস্টগার্ড এর সদস্যরা এ অভিযান পরিচালনা
করেন। এসময় পদ্মা নদীর কলাবাগান এলাকা থেকে ৬ হাজার বর্গমিটার কারেন্ট জাল ও আনুমানিক
১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে ইলিশ স্থানীয় দৌলতদিয়া খানকা শরীফের এতিমখানায় বিতরণ
করা হয়।
এ বিষয়ে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির
ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা
করে নৌকা, জাল ও জেলেদের আটক করেছি।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার মধ্যরাতে
নদীতে অভিযান চালিয়ে ৯ জন জেলেকে আটক করে তাদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন
অনুযায়ী ২টি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং জালগুলো আলামত
হিসেবে মজুত রাখা হয়েছে। তিনি আরও বলেন, সরকার
ঘোষিত নিষিদ্ধ সময় পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
আকাশজমিন/আরআর