ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন


  • আপলোড সময় : বুধবার ০৮ অক্টোবর, ২০২৫ সময় : ৮:২৪ পিএম

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আমরা অঙ্গীকারবদ্ধ’ — এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘কোটালীপাড়া সাংবাদিক ফোরাম’-এর আত্মপ্রকাশ ঘটেছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে কোটালীপাড়া সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক আমার দেশ পত্রিকার মনিরুজ্জামান শেখ জুয়েলকে আহ্বায়ক ও দৈনিক ভোরের আলো পত্রিকার কালাম তালুকদারকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক কমিটিতে হৃদয় হাওলাদার, মায়াজ হাওলাদার ও সৈকত ফরাজী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সভায় আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

নবগঠিত কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক মনিরুজ্জামান শেখ জুয়েল বলেন, পারস্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে কোটালীপাড়ায় কর্মরত কিছু সাংবাদিককে নিয়ে এই সংগঠনটির যাত্রা শুরু হলো। স্থানীয় গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিত করতে সংগঠনটি সদা তৎপর থাকবে। সকল সাংবাদিকের উচিত ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পেশাদারিত্ব বজায় রাখা।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর