ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নড়াইলে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন


  • আপলোড সময় : বুধবার ০৮ অক্টোবর, ২০২৫ সময় : ৮:২৮ পিএম

নড়াইল প্রতিনিধি

 “আমি কন্যাশিশুর বন্ধু হবো, সাহসী হবো, দেশের কল্যাণে কাজ করবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫। এ উপলক্ষে মঙ্গলবার (৮ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ সচিব লিংকন বিশ্বাস। আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও সমঅধিকার নিশ্চিতের বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, কন্যাশিশুর সঠিক বিকাশ ও সুযোগ সৃষ্টির মাধ্যমে সমাজকে আরও মানবিক ও অগ্রসর করা সম্ভব।

এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মৌসুমি মজুমদারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।


এ সম্পর্কিত আরো খবর