ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

গীতিকার বাউল সালাম সরকার চিকিৎসার অভাবে ধুঁকছেন


  • আপলোড সময় : বুধবার ০৮ অক্টোবর, ২০২৫ সময় : ৮:৩১ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

জনপ্রিয় গান 'কী সুন্দর এক গানের পাখি মন নিয়া সে খেলা করে,'প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা’ এমন অসংখ্য গানের গীতিকার ও মরমী বাউল সালাম সরকার এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় তাঁর ডান পায়ের হাড় ভেঙে গেছে চিকিৎসকরা জানিয়েছেন।

তাঁর গান বর্তমান সময়ের অনেকেই গেয়ে সুনাম কুঁড়িয়েছেন। বাংলা ভাষা-ভাষী প্রায় সবাই সালাম সরকারের গানের সঙ্গে পরিচিত। অনেকে এই সাধকের গান গেয়ে গড়েছেন শিল্পীত জীবন। হয়েছেন তারকা; বিত্তের চেহারা দেখার শিল্পীও কম নন। কিন্তু বদলায়নি সালামের জীবন। দুঃখ-দুর্দশাকে সাথে নিয়েই পাড় করছেন জীবনের এতটা সময়। এই দুঃখ-দুর্দশাই যেন তাঁর সৃষ্টির অনুপ্রেরণা। 

জানা যায় রাতে বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে হঠাৎ গাছের শেকড়ে পা আটকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে পরদিন তাঁকে ময়মনসিংহে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে তাঁর পায়ে সার্জারি করা হয়।

তাঁর গানে প্রেম, ভালোবাসা, বিরহ, জীবনের সৌন্দর্য, দর্শন সর্বপরি যাপিত জীবনের যন্ত্রণা গভীরভাবে ফুটে ওঠেছে। অবশেষে সেই যন্ত্রণাই স্থায়ীভাবে বাসা বেঁধেছে তাঁর জীবনে। অনাড়ম্বর সেঁতসেঁতে ঘরে কাটছে সময়, ধুঁকছেন চিকিৎসার অভাবে। 

তিনি জানান, তাঁর ডান পায়ের চিকিৎসা করা প্রয়োজন। তবে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। সালাম সরকার নেত্রকোণার মদন উপজেলার জয়পাশা গ্রামের কেন্দুয়া পৌরশহরের বাসস্ট্যান্ড মোড় সংলগ্ন এলাকায় নিজ বাড়িতে শয্যাশায়ী। প্রাত্যহিক প্রয়োজনে অন্যের কাঁধে ভর করে ঘরের এদিক-সেদিক যান। এভাবে সময় গড়াচ্ছে আর বাড়ছে অনিশ্চয়তা। যেন চারদিক থেকে তেড়ে আসা অন্ধকার প্রমাণ করছে ‘জীবন মানেই তো যন্ত্রণা’। 

১৯৬৭ সালের ৪ আগস্ট নেত্রকোণার মদন উপজেলার জয়পাশা গ্রামের তাঁর পিতা প্রয়াত আব্দুল জব্বার ও মাতা মৃত পরিষ্কারন্নেছা কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন। শৈশবেই গান শেখা শুরু করেন তিনি। পরে কেন্দুয়া উপজেলার বৈশ্যপাট্টা গ্রামের প্রখ্যাত বাউল আবেদ আলী এবং কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মকবুল হোসেনের শিষ্যত্ব গ্রহণ করেন। দেশে ও বিদেশে প্রবাসীদের কাছে ব্যাপক জনপ্রিয়।

চার দশকেরও বেশি সময় ধরে সংগীতচর্চায় নিয়োজিত এই বাউল শিল্পী দুই হাজারেরও বেশি গান রচনা ও সুরারোপ করেছেন। তাঁর লেখা ও সুর করা অসংখ্য জনপ্রিয় রয়েছে। যার মধ্যে “কি সুন্দর এক গানের পাখি মন নিয়া সে খেলা করে','জীবন মানেই তো যন্ত্রণা','তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন” অন্যতম।

বাউল সালাম সরকার শুধু একজন শিল্পী নন,তিনি একজন গীতিকার  সুরকার ও কবি। তাঁর গান ভাটি অঞ্চল ছাড়িয়ে দেশ-বিদেশে ছাড়িয়ে পড়েছে। তিনি লন্ডন,দুবাই, কাতারসহ বিভিন্ন দেশে সাংস্কৃতিক সফর করেছেন। প্রচুর ক্যাসেট ও এ্যালবাম প্রকাশ করেছেন তিনি। বর্তমানে ইউটিউবে তাঁর অসংখ্য গান রয়েছে। সম্প্রতি বাউল সম্রাট সালামের বাড়িতে গিয়ে দেখা যায়,সংগীত শিল্পী বিছানায় শুয়ে আছেন। খাটের পাশে হারমোনিয়াম, বেহালা ও অসংখ্য গানের ডায়েরি পড়ে আছে। 

আলাপকালে দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বাউল সালাম সরকার বলেন, দুই বার পা ভেঙে গেছে। দুই বছর যাবৎ চিকিৎসা করছি। এখনও আমি শয্যাশায়ী,এখন কেউ খোঁজ নেয় না। মানুষের ভালোবাসা নিয়েই আমি বেঁচে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি গানে ফিরতে চাই। আমি যেন দ্রুত সুস্থ হয়ে আবারো আপনাদের সাথে চলতে পারি। 

সালাম সরকারের স্ত্রী শামসুন্নাহার বেগম বলেন,তাঁর স্বামীর ডান পা গাছের শিকড়ে আটকে ভেঙে যায়। ঢাকায় চিকিৎসা হয়। পরে টাকার অভাবে ময়মনসিংহে চিকিৎসা করতে হয়। কিন্তু টাকার অভাবে একজন শিল্পী বিনা চিকিৎসায় ধুঁকছেন এবং তিন ছেলে নিয়ে সংসার চালাতে কষ্ট পোহাতে হচ্ছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর