ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জহিরুল একাদশ জয়ী


  • আপলোড সময় : শনিবার ১৮ অক্টোবর, ২০২৫ সময় : ৬:৫০ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

"ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সবার প্রিয় ফুটবল"—স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তউপজেলা ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটির আয়োজনে রয়েছে গোয়ালন্দ উপজেলার উজানচর ভাই ভাই ফুটবল একাডেমী।

তৃতীয় খেলায় জহিরুল একাদশ, গোয়ালন্দ টাইব্রেকারে ৪-২ গোলে খালিশপুর ফুটবল একাডেমী, ফরিদপুরকে পরাজিত করে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। বিজয়ী দলের গোলরক্ষক হৃদয় “ম্যান অফ দ্যা ম্যাচ” নির্বাচিত হন। গত শুক্রবার উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।

গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠুর সভাপতিত্বে তৃতীয় খেলায় উপস্থিত ছিলেন উজানচর ইউপি সদস্য চুন্নু মীর মালত, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস হোসেন বিপ্লব, মুক্তিযোদ্ধা, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মুক্তার মাহমুদ প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলা প্রিয় দর্শকমণ্ডলী।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, এই টুর্নামেন্টের খেলা রাজবাড়ী জেলাসহ পার্শ্ববর্তী জেলার ৮টি দল নিয়ে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজক কমিটির আহবায়ক মোঃ হুমায়ন আহমেদ জানান, ইতিমধ্যে টুর্নামেন্টের তিনটি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এফসি বারী ফরিদপুর বনাম বরাট যুব সমাজ একে অপরের মোকাবেলা করবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর