ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কিশোরগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী শফিকুল ইসলাম মোড়লের গণসংযোগ


  • আপলোড সময় : শনিবার ১৮ অক্টোবর, ২০২৫ সময় : ৭:০৮ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কিশোরগঞ্জ-০২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের এমপি পদপ্রার্থী, জামায়েত ইসলামের কটিয়াদী উপজেলা শাখার পেশাজীবী সংগঠনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল ব্যাপক গণসংযোগ এবং মোটরসাইকেল শোডাউন করেছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের চর কাউনাচর, কাজীর মোড়, আপ্তর মুন্সির মোড়, বাহের চর, চর পাড়াতলা, মধ্য বাজারসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকায় মোটরসাইকেলে প্রচারণা চালিয়ে বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে উপস্থিত জনগণের উদ্দেশ্যে মাওলানা শফিকুল ইসলাম মোড়ল বলেন, “আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। সেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। আপনাদের সঙ্গে নিয়ে আমি ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে চাই। দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে সংসদে পাঠান, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”

তিনি আরও বলেন, কটিয়াদী-পাকুন্দিয়া এলাকাবাসী দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত রয়েছেন। বিগত সময়ে এখানে উন্নয়ন তেমনটা হয়নি। দুইটি উপজেলায় অনেক রাস্তাঘাট ভাঙাচোরা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো মাদক। সমাজে যে চাঁদাবাজ রয়েছে, তাদের চাঁদাবাজী বন্ধ করা হবে। এছাড়া যুব সমাজ নেশার সঙ্গে জড়িয়ে যাচ্ছে, আমাদের তাদের ফিরিয়ে আনতে হবে। অনেক বেকার যুবক রয়েছে, এদের জন্য কার্যকর পদক্ষেপ নেই। আমরা বেকার যুবকদের কর্মের দিকে রূপান্তর করতে চাই। ভোটারদের কাছ থেকে আমরা ইতিমধ্যেই ব্যাপক সাড়া পাচ্ছি এবং আশা করি তারা আমাদের পাশে থাকবেন।

এ সময় তিনি স্থানীয় সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

উপস্থিত ভোটাররা জানান, “এতদিন আমরা অন্য দলে ভোট দিয়ে দেখেছি তারা কী করছে। এবার জামায়াতকে ভোট দিয়ে দেখব, পরিবর্তন হয় কি না।” তারা বলেন, “জামায়াতের নেতাকর্মী চাঁদাবাজি করে না, সন্ত্রাসী নয়, টেন্ডারবাজি করে না, অশ্লীল কাজের সঙ্গে জড়িত নয়। তাই ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে জামায়াতের দাড়িপাল্লায় ভোট দিন।”

সব প্রতীক দেখা শেষ, এবারের বিজয়ের প্রতীক দাঁড়িপাল্লার বাংলাদেশ, ক্ষুধা-দারিদ্রমুক্ত, বৈষম্যমুক্ত, বেকারমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে জামায়াতের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান উপস্থিত জনতা।

জামায়াত মনোনীত প্রার্থীর প্রচারণায় কটিয়াদী উপজেলা আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার জানান, “বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন বাস্তবায়ন চায়, সৎ শাসন চায়। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করব, ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী সকল সম্প্রদায়ের সমর্থন আশা করছে।”

স্থানীয় দোকানপাট, গলি, মহল্লা ও তরুণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন মাওলানা শফিকুল ইসলাম মোড়ল। তিনি এলাকাবাসীর দুঃখ-কষ্ট ও সমস্যা শুনে আগামী দিনে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইতিমধ্যেই গণসংযোগকালে তিনি বিভিন্ন সময়ে কর্মীদের সঙ্গে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন, মানুষের ভোগান্তি শুনেন এবং প্রতিশ্রুতি দেন, “আপনাদের চাহিদা পূরণ করার চেষ্টা করব এবং আপনারা যদি আমার পাশে দাঁড়িপাল্লার সমর্থনে কাজ করেন, তাহলে দুইটি উপজেলাকেই একটি রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর জামায়াত ও ছাত্রশিবিরের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী থেমে থাকেনি। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে।”

প্রচারণাকালে স্থানীয় জামায়েত নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। তারা জানান, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই মাওলানা শফিকুল ইসলাম মোড়ল নির্বাচন করবেন।

লোহাজুড়ি ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, লোহাজুড়ি ইউনিয়ন জামায়াতের আমীর ডাঃ মাহফুজুর রহমান, বিল্লাল হোসেন বিএসসি, বিভিন্ন ওয়ার্ড সভাপতি ও স্থানীয় নেতৃবৃন্দ।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর