ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

কদবেল চাটনিতে জমে উঠেছে


  • আপলোড সময় : শনিবার ১৮ অক্টোবর, ২০২৫ সময় : ৭:১৭ পিএম

নাটোর প্রতিনিধি:

গরমের এই মৌসুমে নাটোরের হাট-বাজারে কদবেল চাটনির বিক্রিতে চলছে ব্যাপক জমজমাট অবস্থা। শহরের বিভিন্ন মোড়ে এখন দেখা মিলছে কদবেল চাটনির দোকান, আর সেই দোকানের সামনে ভিড় করছেন টক-মিষ্টি স্বাদের ভক্তরা।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নাটোর শহরের কানাইখালী কেন্দ্রে মসজিদের সামনে দেখা যায়,শাহ আলম নামের এক বিক্রেতা ব্যস্ত সময় পার করছেন কদবেল চাটনি প্রস্তুত বিক্রিতে। বড় বড় কদবেল কেটে, তার সঙ্গে লবণ, মরিচ, চিনি তেঁতুল মিশিয়ে তৈরি করা হয় এই জনপ্রিয় মুখরোচক খাবার।

বিক্রেতা শাহ আলম জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে বিক্রি। কদবেলের চাহিদা এখন বেশ ভালো, বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের মধ্যে এর জনপ্রিয়তা সবচেয়ে বেশি।

ক্রেতারা শারমিন রবিউল ইসলাম রবি জানান, গরমে কদবেল চাটনি খেলে এক ধরনের সতেজতা পাওয়া যায়, যা অন্য কোনো ফলের চাটনিতে পাওয়া যায় না।স্থানীয়দের মতে, নাটোর অঞ্চলের মানুষের কাছে কদবেল শুধু একটি ফল নয়, এটি গ্রীষ্মের আনন্দের অংশ হয়ে উঠেছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর