গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে পদ্মা নদীতে পৃথক অভিযানে প্রায় ১০ লক্ষ বর্গমিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ জেলেকে আটক এবং ২৫ কেজি মা ইলিশ জব্দ করেছে প্রশাসন।
শনিবার (১৮ অক্টোবর) মধ্য রাত ৩ টা থেকে সকাল সাড়ে ৮ টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ১০ জেলে আটক, ২৫ কেজি ইলিশ ও ১০ লক্ষ বর্গমিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃত জেলেদের মধ্যে ২ জন শিশু হওয়ায় তাদের প্রকৃত অভিভাবকদের জিম্মায় বুঝিয়ে দেয়া হয়েছে। পরে আটককৃত অপর ৮ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এবং কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস ও মাছগুলো এতিমখানা ও স্থানীয় অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
আকাশজমিন / আরআর