ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ০২ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চার সেমিফাইনালিস্ট চূড়ান্ত


  • আপলোড সময় : শনিবার ১৮ অক্টোবর, ২০২৫ সময় : ৭:২৭ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

"ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সবার প্রিয় ফুটবল"-স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ চারটি সেমিফাইনালিস্ট দল চূড়ান্ত হয়েছে।

সেমিফাইনালের চারটি দল যথাক্রমে: গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী, মুলঘর জাগরণী ক্রীড়া সংঘ, জহিরুল একাদশ এবং এফসি বারী ফরিদপুর। চতুর্থ খেলায় এফসি বারী ফরিদপুর টাইব্রেকারে ৪-৩ গোলে বরাট যুব সমাজকে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

নির্ধারিত সময়ের খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-১ গোলে সমতা রয়ে যায়। টুর্নামেন্টের আয়োজন করেছে গোয়ালন্দ উপজেলার উজানচর ভাই ভাই ফুটবল একাডেমী।

টুর্নামেন্টের প্রথম খেলায়:

  • গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী চর মাধবদিয়া ফুটবল একাদশকে পরাজিত করে।

  • দ্বিতীয় খেলায় মুলঘর জাগরণী ক্রীড়া সংঘ রুহুল রেন্ট এ কার একাদশকে পরাজিত করে।

  • তৃতীয় খেলায় জহিরুল একাদশ খলিলপুর ফুটবল একাডেমীকে পরাজিত করে।

  • চতুর্থ খেলায় এফসি বারী ফরিদপুর বরাট যুব সমাজকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।

প্রথম রাউন্ডের শেষ খেলায় উপস্থিত ছিলেন:
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস হোসেন বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মানিক শেখ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মুক্তার মাহমুদ এবং অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলা-প্রিয় দর্শকমণ্ডলী। আয়োজক কমিটি জানিয়েছে, টুর্নামেন্টে রাজবাড়ী জেলাসহ পার্শ্ববর্তী জেলার ৮টি দল নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করছে। আয়োজক কমিটির আহবায়ক মোঃ হুমায়ন আহমেদ জানান, প্রথম রাউন্ডের খেলা ইতিমধ্যেই শেষ হয়েছে।
  • ২৪ অক্টোবর শুক্রবার প্রথম সেমিফাইনালে গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী বনাম জহিরুল একাদশ মুখোমুখি হবে।

  • ২৫ অক্টোবর শনিবার দ্বিতীয় সেমিফাইনালে মুলঘর জাগরণী ক্রীড়া সংঘ বনাম এফসি ফরিদপুর মুখোমুখি হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর