ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চিতলমারীতে এমপিওভুক্ত শিক্ষকদের মতবিনিময় সভা


  • আপলোড সময় : রবিবার ১৯ অক্টোবর, ২০২৫ সময় : ৭:১৩ পিএম

বাগেরহাট সংবাদদাতা     

বাগেরহাটের চিতলমারীতে এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের আন্দোলনকে আরও বেগবান করতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।    রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়ামে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, চিতলমারী’ এর উদ্যোগে সভাটি আয়োজিত হয়। সভায় চলমান আন্দোলন পরিচালনা কমিটি গঠন, ফান্ড সংগ্রহ, ঢাকায় শিক্ষক-কর্মচারী প্রেরণ, স্থানীয় পর্যায়ে অবস্থান কর্মসূচি, অনশন ও বিক্ষোভসহ আন্দোলন জোরদারের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।   

বক্তারা জানান, মূল বেতনের ২০ শতাংশ বৃদ্ধি, ভাড়া ভাতা বৃদ্ধি, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং অন্যান্য দুই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এছাড়া উপজেলা জুড়ে সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঢাকায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি উপজেলা পর্যায়ে লাগাতার কর্মসূচি ঘোষণারও সিদ্ধান্ত হয়।     চলমান আন্দোলনকে সমন্বয় ও আরও শক্তিশালী করতে ‘চলমান এমপিওভুক্ত শিক্ষক আন্দোলন সমন্বয়, চিতলমারী, বাগেরহাট’ নামে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে রহমাতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম গাজীকে, এবং সদস্য সচিব নির্বাচিত হন চিতলমারী জেনারেল শিক্ষক সমিতির সভাপতি শোয়েব হোসেন গাজীকে।     

সভায় বক্তব্য দেন উপজেলা মাদরাসা জেনারেল শিক্ষক সমিতির সভাপতি শোয়েব হোসেন গাজী, শেরে বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, সহকারী অধ্যাপক প্রদীপ মণ্ডল, চিতলমারী আলিয়া মাদরাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান, প্রধান শিক্ষক টিপু সুলতান, শৈলেন্দ্রনাথ বাড়ৈ, বিপদ ভঞ্জন মণ্ডল, সুরেশ মণ্ডল, নির্মল কুমার শিকদার, প্রভাষক বিজয়া রায় চৌধুরী, আবু শাহী, মো. আবু নাইম, রিয়াজুল ইসলাম রিয়াজসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতা।   বক্তারা চলমান আন্দোলনে সকলে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। 

আকাশজমিন / আরআর      


এ সম্পর্কিত আরো খবর