ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

গোয়ালন্দে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দুই ফাইনালিস্ট চূড়ান্ত


গোয়ালন্দে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দুই ফাইনালিস্ট চূড়ান্ত

  • আপলোড সময় : শনিবার ২৫ অক্টোবর, ২০২৫ সময় : ৬:৩০ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

"ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সবার প্রিয় ফুটবল"-স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্টে-২০২৫ এর ফাইনাল খেলার দুই দল চূড়ান্ত হয়েছে। দ্বিতীয় সেমিফাইনাল খেলায় এফসি বারী, ফরিদপুর টাইব্রেকারে ৬-৫ গোলে মুলঘর জাগরণী ক্রীড়া সংঘ কে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। নির্ধারিত সময়ের খেলায় ১-১ এ সমতা নিয়ে দুদল মাঠ ছাড়ে। ফাইনালের দল দুটি যথাক্রমে- গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী ও এফসি বারী, ফরিদপুর।

টুর্নামেন্টটির আয়োজনে রয়েছে গোয়ালন্দ উপজেলার উজানচর ভাই ভাই ফুটবল একাডেমী। প্রতিটি খেলা উজানচর সাহাজ‌উদ্দিদ মন্ডল ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী ৫-০ গোলে জহিরুল একাদশকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়।

গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু'র সভাপতিত্বে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস হোসেন বিপ্লব, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মুক্তার মাহমুদ প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলা প্রিয় দর্শকমন্ডলী। আয়োজক কমিটি সূত্রে জানা যায়, এই টুর্নামেন্টের খেলায় রাজবাড়ী জেলাসহ পার্শ্ববর্তী জেলার ৮ টি দল নক‌আউট পর্বে অংশগ্রহণ করে। 

আয়োজক কমিটির আহবায়ক মোঃ হুমায়ন আহমেদ জানান, ইতিমধ্যে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল খেলা শেষ। ফাইনালে গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী বনাম ‌এফসি বারী, ফরিদপুর একে অপরের মোকাবেলা করবে। তিনি আরো জানান, আগামী ৮ নভেম্বর, শনিবার ফাইনাল খেলায় রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর