ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

বাউফলে বিএনপি নেতার বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন


বাউফলে বিএনপি নেতার বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন

  • আপলোড সময় : রবিবার ২৬ অক্টোবর, ২০২৫ সময় : ৪:২৬ পিএম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ॥

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়নের ভূমিহীন কৃষকরা স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ তুলে মানববন্ধন করেছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ভূমিহীন কৃষক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেশবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তসলিম তালুকদার সরকারি বরাদ্দকৃত জমি দখলের চেষ্টা করছেন। তারা বলেন, সম্প্রতি তসলিম তালুকদারের নেতৃত্বে কিছু লোক ভূমিহীনদের দখলে থাকা জমিতে গিয়ে হামলা চালায় এবং সেখানে থাকা ভেকু মেশিন সরিয়ে নেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে ভেকু উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ ও মামলা দায়ের করা হয়েছে বলে জানান তারা।

মানববন্ধনে নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়ন ভূমিহীন কৃষক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রেজাউল করিম বলেন, “আমরা সরকারের দেওয়া জমিতে বসবাস ও চাষাবাদ করছি। কিন্তু তসলিম তালুকদার ও তার সহযোগীরা আমাদের জমিতে প্রবেশে বাধা দিচ্ছেন। আমরা এই অন্যায়ের তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভূমিহীনদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। অথচ রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।”

এ সময় বক্তব্য রাখেন সমবায় সমিতির সহ-সভাপতি সেকান্দার আলী, সদস্য মাসুদ রানা, রিন্টু কাজী, মো. সেলিম, ফিরোজ খান, হানিফ মৃধা, মুজাম্মেল হোসেন ও সাখাওয়াত হোসেনসহ অনেকে। তারা সবাই একবাক্যে বলেন, ভূমিহীনদের ন্যায্য অধিকার রক্ষায় প্রশাসন যেন যথাযথ ব্যবস্থা নেয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, “সরকার কেশবপুর চরে প্রকৃত ভূমিহীনদের মধ্যে জমি লিজ দিয়েছে। কিন্তু নাজিরপুর এলাকার কিছু লোক সংঘবদ্ধ হয়ে ওই চর দখলের চেষ্টা করছে। তাদের ধারণা, আমার কারণে তারা সফল হচ্ছে না। আসলে আমি এই বিষয়ে কিছুই জানি না। আমাকে সামাজিকভাবে হেয় করার জন্যই একটি মহল পরিকল্পিতভাবে মানববন্ধনের আয়োজন করেছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়নের ওই এলাকায় সরকারি খাসজমিতে ভূমিহীনদের জন্য বরাদ্দ দেওয়া হলেও দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীদের দখল-দাবির কারণে উত্তেজনা বিরাজ করছে। এর আগে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, ভূমিহীনদের নামে বরাদ্দ দেওয়া জমিতে কেউ যেন অন্যায়ভাবে হস্তক্ষেপ করতে না পারে এবং সকলের বসবাসের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর