ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন


সিরাজগঞ্জের কাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

  • আপলোড সময় : সোমবার ২৭ অক্টোবর, ২০২৫ সময় : ৬:৩৭ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জের কাজীপুরে গৃহবধূ মীম খাতুনকে হত্যা করার দায়ে তার স্বামী নাজমুল হোসেনকে আজ (২৭ অক্টোবর) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার দুপুরে ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের আকনাদিঘী গ্রামের নজরুল ইসলামের ছেলে। অপর তিন আসামি রহিজ উদ্দিন, তার স্ত্রী মুজুয়ারা খাতুন ও তার বোন মোছাঃ সেলিনা খাতুন অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পান।

পিপি মাসুদুর রহমান জানান, মামলার সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় নাজমুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, নাজমুল হোসেন ছোটবেলা থেকে কাজীপুর উপজেলার জাজিরা পূর্বপাড়া গ্রামে নানার বাড়িতে লালিত-পালিত হয়।

২০২১ সালের দিকে নাজমুল হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির মীম খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একই বছর ১৩ নভেম্বর তারা গোপনে পালিয়ে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর নাজমুল হোসেন ১ লাখ টাকার যৌতুক দাবির জন্য মীম খাতুনকে চাপ সৃষ্টি এবং শারীরিক নির্যাতন করত।

একপর্যায়ে ২০২২ সালের ৬ এপ্রিল নাজমুল হোসেন ও তার পরিবারের সদস্যরা মীম খাতুনকে মারপিট করে হত্যা করে। এই ঘটনায় নিহতের পিতা রাসেল মিয়া বাদী হয়ে ৯ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত নাজমুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং তিন আসামিকে বেকসুর খালাস দেন। এই রায়ের মাধ্যমে পরিবারের সদস্যরা কিছুটা ন্যায়ের আশা পাবেন বলে মনে করা হচ্ছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর