ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

চাচার শালিকার সঙ্গে ভাতিজার প্রেম: বিয়ের দাবিতে প্রেমিকার অনশন


বিয়ের দাবিতে অনশন

  • আপলোড সময় : মঙ্গলবার ২৮ অক্টোবর, ২০২৫ সময় : ৫:১০ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বোয়ালীয়া গ্রামে চাচার শালিকার সঙ্গে ভাতিজার প্রেমের ঘটনা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিয়ের দাবিতে প্রেমিকা মুন্নি আক্তার (১৮) দুই দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন। প্রেমিক সোহান হোসেন (২০) এরই মধ্যে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ অক্টোবর) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বোয়ালীয়া গ্রামের পশ্চিমপাড়ায়। প্রেমিক সোহান হোসেন ওই গ্রামের জাব্বার সরকারের ছেলে, আর প্রেমিকা মুন্নি আক্তার তার চাচার শালিকা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাতিজা ও খালার মধ্যে প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরে চলে আসছে। একই এলাকায় বসবাসের কারণে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। এর আগেও বিয়ের দাবিতে ওই নারী জাব্বার সরকারের বাড়িতে গিয়েছিলেন। তখন স্থানীয়দের মধ্যস্থতায় তাকে বাড়ি ফেরানো হয়। কিন্তু এবার বিয়ের দাবি নিয়ে তিনি সরাসরি অনশনে বসে পড়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল থেকে জাব্বার সরকারের বাড়ির সামনে উৎসুক জনতার ভিড় জমে যায়। প্রেমিক সোহান হোসেনের পরিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। অনশনরত নারী মুন্নি আক্তার এখনও সেখানেই অবস্থান করছেন, তবে প্রেমিকের পরিবারের সদস্যরা কাউকে বাড়িতে প্রবেশ করতে দিচ্ছেন না।

স্থানীয় ইউপি সদস্য সোলায়মান হোসেন জানান, “ওই মহিলার সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন, তাদের প্রেমের সম্পর্ক প্রায় দেড় মাসের। সোমবার রাত থেকে তিনি জাব্বারের বাড়িতে অবস্থান করছেন। তবে ছেলেটি তখন থেকেই পালিয়ে গেছে।”

এদিকে এলাকাবাসীর অনেকে ঘটনাটিকে ‘অসামাজিক আচরণ’ বলে মন্তব্য করেছেন। তারা জানান, এই ঘটনায় এলাকার পরিবেশ অশান্ত হয়ে উঠেছে। জাব্বার সরকারের পরিবারের সদস্যদের বাড়ি যাতায়াতও কিছু সময়ের জন্য বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা।

একজন স্থানীয় নারী বলেন, “মেয়েটা দিন-রাত না খেয়ে বসে আছে। কেউ কিছু বললে কেঁদে ফেলে। কিন্তু ছেলেপক্ষ কোনো দায়িত্ব নিচ্ছে না।” ঘটনার খবর পেয়ে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় বাড়ছে। কেউ ঘটনাটিকে প্রেমের ট্র্যাজেডি বলছেন, কেউবা সামাজিক লজ্জা হিসেবে দেখছেন।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, “এখনো বিষয়টি সম্পর্কে আমাকে কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। আমি খোঁজ নিচ্ছি। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এখন পুরো তাড়াশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে বিষয়টি সামাজিক ও আইনি সমাধানে পৌঁছায়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর