ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু চূড়ান্ত ঘোষণা


মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু

  • আপলোড সময় : সোমবার ০৩ নভেম্বর, ২০২৫ সময় : ৮:২৪ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের চূড়ান্ত প্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে মনোনীত করেছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রার্থীর নাম ঘোষণা করেন।

বিএনপির ঘোষণায় বলা হয়, নারায়ণগঞ্জ–১ আসনে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মনোনীত প্রার্থী। তিনি প্রয়াত গোলবক্স ভূঁইয়ার নাতি ও মজিবুর রহমান ভূঁইয়ার একমাত্র পুত্র। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা দিপু বিএনপির তৃণমূল পর্যায়ে সক্রিয় ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, “দীর্ঘ ১৬ বছর পর ২৩৮ আসনে আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছি। যারা দীর্ঘদিন দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং জনসম্পৃক্ততা আছে, তাদেরই প্রার্থী করা হয়েছে। তবে শরিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে তালিকায় কিছু পরিবর্তন হতে পারে।”

নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনে মনোনয়নের প্রতিযোগিতায় ছিলেন দলটির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, শরীফ আহমেদ টুটুল, দুলাল হোসেন এবং মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। অবশেষে দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্তে দিপু মনোনয়ন পেয়ে প্রার্থী হিসেবে চূড়ান্ত হন।

ঘোষণার পর রূপগঞ্জে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। অনেকেই মিষ্টি বিতরণ করে প্রিয় প্রার্থীকে অভিনন্দন জানান।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর