ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

দুই বাসের সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের


ঢকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাস

  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ নভেম্বর, ২০২৫ সময় : ৩:৫৪ পিএম

ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। মঙ্গলবার ( নভেম্বর) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলি এলাকায় দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী এনা পরিবহনের একটি বাস কদমতলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী রিয়েল কোচ পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাস ভেঙেচুরে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং আহত হন কমপক্ষে ২০ জন।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা পুলিশ স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, ‘দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়। পরে আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

আকাশজমিন / আরআর 

 


এ সম্পর্কিত আরো খবর