ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মিথ্যা মামলার অভিযোগ

রাজবাড়ীর বরাটে নিজ জমিতে স্থাপনা নির্মাণে বাধা


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ নভেম্বর, ২০২৫ সময় : ৪:৩৬ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাচরন্দ গ্রামে সাহিন সরদার নামে এক ব্যক্তি নিজ জমিতে স্থাপনা নির্মাণে প্রতিবেশীর বাধার সম্মুখীন হয়েছেন। উল্টো মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাহিন সরদার কাচরন্দ গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে।

সাহিন সরদারের অভিযোগ, তার প্রতিবেশী আলেকজান বিবি ও তার ছেলে লুৎফর খান তার বিরুদ্ধে ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করছেন। তিনি বলেন, “আমার বাবার পৈত্রিক সম্পত্তি থেকে আমরা বিএস রেকর্ডের অধিকারী। বিএস খতিয়ান ৫১৩ ও ৫১৪ দাগে আমাদের ৫২ শতাংশ জায়গা রয়েছে, যা আমাদের দখলে আছে। সম্প্রতি পুরোনো স্থাপনার পেছনে নতুন স্থাপনা করতে গেলে আলেকজান বিবি ও লুৎফর খান বাধা দেন এবং বিভিন্ন সময়ে সীমানায় ময়লা-আবর্জনা ফেলে রাখেন। এমনকি আমাদের সীমানা ঘেঁষে খোলা পায়খানা নির্মাণ করে পরিবেশ দূষণ করছে।”

তিনি আরও বলেন, “তারা দাবি করছেন, আমাদের রেকর্ডভুক্ত জমির মধ্যে তাদের তিন শতাংশ জায়গা রয়েছে। কিন্তু তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। আমি স্থানীয়ভাবে সমাধান চাইলেও তারা বারবার অগ্রাহ্য করে আদালতে হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। এরপরও আমি আমার সীমানার মধ্যে প্রায় ১৬ ফিট চওড়া ও ১৫৮ ফিট লম্বা জায়গা রেখে স্থাপনা নির্মাণ করছি, তাতেও তারা বাধা প্রদান করছেন।” এ অবস্থায় জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সাহিন সরদার।

বরাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম প্রামাণিক জানান, “বিষয়টি সম্পর্কে আমি অবগত। সাহিন সরদার একাধিকবার ইউনিয়ন পরিষদে সীমানা নির্ধারণের আবেদন করেছেন। আমরা মাপজোখ করতে গেলে আলেকজান বিবি ও লুৎফর খান আদালতের শরণাপন্ন হন।”

৮ নম্বর ওয়ার্ড সদস্য কাজী রফিকুল ইসলাম বলেন, “বিষয়টি নিয়ে কয়েকবার বসার সিদ্ধান্ত হলেও আলেকজান বিবি ও লুৎফর খান স্থানীয় বিচারে বিশ্বাসী নন। কোনো সমস্যাই তারা ইউনিয়ন পরিষদে সমাধান করতে চান না; আদালতেই যান।”

অন্যদিকে, অভিযুক্ত লুৎফর খান বলেন, “সাহিন সরদার আমাদের প্রতিবেশী ও আত্মীয়। রেকর্ডে ভুলবশত আমাদের তিন শতাংশ জমি ওদের নামে চলে গেছে। এ বিষয়ে ২০২১ সাল থেকে আদালতে রেকর্ড সংশোধনী মামলা চলছে। মামলা চলাকালে স্থাপনা নির্মাণ অবৈধ। এজন্য পুলিশ নিজে এসে কাজে বাধা দিয়েছে। আদালতের রায় যেভাবে হবে, আমরা তা মেনে নেব।”

আলেকজান বিবি বলেন, “আমি সাহিন সরদারদের জায়গার ভেতরে তিন শতাংশ জমি পাই। স্থানীয় মেম্বারদের বিচার মানি না, তাই আদালতে মামলা করেছি। আদালতই আমার জমি বুঝিয়ে দেবে।”

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর