ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গোয়ালন্দে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ নভেম্বর, ২০২৫ সময় : ৫:১৯ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুন নাহার ছিদ্দিকা, অধ্যাপক আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক নজির হোসেন মোল্লাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এছাড়া গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন এবং কলেজ ইউনিটের স্বেচ্ছাসেবকসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।এই কর্মসূচির আয়োজন করে গোয়ালন্দের স্বেচ্ছাসেবী সংগঠন গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব। সার্বিক সহযোগিতা করেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেড।

এদিন সংগঠনের পক্ষ থেকে প্রায় একশতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়।


এ সম্পর্কিত আরো খবর